হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার দশম আসরের চ্যাম্পিয়ন রুয়েট শিক্ষার্থী বারিশা চৌধুরী
হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহীয় বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী বরিশা চৌধুরী। এছাড়াও দশম বারের মতো এই প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছেন গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’র (আইইউটি) বিটিএম বিভাগের শিক্ষার্থী সুবেহ তারেক এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটের) মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারশিয়া কাওসার চৌধুরী।
সিডস ফর দ্য ফিউচারের গ্লোবাল কম্পিটিশন রাউন্ড ‘টেকফরগুড’-এ অংশ নিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা দলনেতা হিসেবেও স্বকৃতি পেয়েছেন বরিশা চৌধুরী।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে হুওয়ায়ে বাংলাদেশ একাডেমিতে বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়নের হাতে একটি ল্যাপটপ এবং রানার্সআপ দু’জনের হাতে ট্যাব ও স্মার্ট ওয়াচ তুলে দেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। এছাড়াও অংশগ্রহণকারী শীর্ষ ১০ জনের হাতে তুলে দেয়া হয় একটি করে সনদ।
এসময় রুয়েট ভিসি ড. মো. জাহাঙ্গীর আলম এবং হুওয়াওয়ে দক্ষিণ এশিয়া অঞ্চলের বোর্ড সদস্য লিজংশেং উপস্থিত ছিলেন।







